২০/০২/২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির ৩১ দফা নিয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের শোভাযাত্রা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

২ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় আয়োজিত শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শোভাযাত্রাটি ভুলতার বিসমিল্লাহ আড়ৎ থেকে গোলাকান্দাইল মোড় পর্যন্ত ঘুরে এক পথসভা মাধ্যমে শেষ হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেজে স্থানীয় এক শিশুর শোডাউন ঘিরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পথসভায় আমিনুল ইসলাম প্রিন্স তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা রূপগঞ্জ উপজেলা যুবদল প্রতিটা ইউনিয়নের নেতা কর্মী নিয়ে আসন্ন নির্বাচন নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছি।

পড়ুন: দিনাজপুর পৌরসভার রেলবাজারে নির্মাণ কাজের উদ্বোধন

দেখুন: বিএনপির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন