‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।
পটিয়া উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক এনাম এমপি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্যখাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পটিয়ায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষী ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য রপ্তানির সুযোগ আরও বাড়াতে হবে। এজন্য মৎস্যচাষীদের সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক গৌতম সেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মির জাকের আহম্মেদ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেছ, সদস্য সচিব আলমগীর আলম, পটিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিপলু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য দেন মো. আবছার ও মো. ইলিয়াছ। মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য দেন দক্ষিণ ভূর্ষির মো. আবছার উদ্দীন।
আলোচনা সভা শেষে মৎস্যখাতে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী ও পোনাচাষীদের পুরস্কার দেওয়া হয়। সফল মৎস্যচাষী হিসেবে পুরস্কার পান আশিয়ার এম কে এগ্রোর মোজাম্মেল হক চৌধুরী এবং হাবিলাসদ্বীপের এস এম হোসেন নয়ন। সফল পোনাচাষী হিসেবে পুরস্কার পান পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীলের শওকত আকবর মুন্না।
পরে অতিথিরা পোনামাছ অবমুক্ত করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটিয়ায় মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
পড়ুন : গ্রিসে যাওয়ার পথে সাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
সা/


