২৪/০২/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৩ নভেম্বর) ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি ও রেডিও ৩৩ কেভির সব ফিডার বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম গতকাল রবিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রিড ও ফিডারগুলোর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ ও কালামপুর এলাকার ফিডারগুলো শাটডাউনে থাকবে। ফলে উভয় জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পড়ুন: ৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন