টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বিরুদ্ধে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সোমবার দুপুরে অভিযুক্ত মুক্তার আলীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই গ্রামের গ্রামের মুক্তার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবার থেকে তাঁকে চিকিৎসার জন্য নানা জায়গায় নিয়ে গেলেও খুব একটা উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিঃশব্দ ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে দুই জায়গায় স্বজোরে আঘাত করেন। একটি বুকে, আরেকটি পেটে। মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ। পরে তোহার মায়ের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান বলেন, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় নিহতের মা সোমবার সকালে বাদি হয়ে থানায় মামলা দায়ের করে । মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়৷ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
আর/


