০২/০৩/২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ দুবৃত্তের, নিঃস্ব হয়েছেন মাছচাষি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে এক মাছচাষির পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী মাছচাষি উজির মিয়া। চোখের সামনে শত শত মাছ ভেসে উঠতে দেখে কান্না থামাতে পারছেন না তিনি।

বিজ্ঞাপন

গত শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে উজির মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা। পরদিন সকালে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় মাছচাষিদের মধ্যে।

সরেজমিনে গিয়ে জানা যায়, চার বছর আগে দেড় বিঘা জায়গা বর্গা নিয়ে পুকুরটিতে মাছ চাষ শুরু করেন গাইদঘাট গ্রামের শামসুজ্জোহার ছেলে উজির মিয়া। এ বছর প্রায় দেড় লাখ টাকার কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যে মাছ বিক্রি শুরু করার কথা ছিল।

ভুক্তভোগী উজির মিয়া বলেন, আমি ৫০ হাজার টাকা কিস্তি তুলে ৪৬ হাজার টাকার মাছ ছেড়েছি, এরপর আরও ২৭ হাজার, সাড়ে আট হাজার এবং গরু বিক্রি করে ৩২ হাজার টাকার মাছ ছেড়েছি। ঘর করার আশায় এই মাছ চাষ করেছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেলো। এর আগেও একবার পুকুরে বিষ দেওয়া হয়েছিল, তখনও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি সদর থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।”

পড়ুন: টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন