১১/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করছেন।

দিনাজপুর-৩ ও বগুড়া-৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া। বগুড়া-৬ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

এছাড়া, বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু; দলের স্থায়ী কমিটির সদস্য ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লড়বেন।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসনা মাহমুদ টুকু, ঢাকা-২ আমান উল্লাহ আমান, কুমিল্লা-১ ড. মোশারফ হোসেন, চাঁদপুর- এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক, লক্ষীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, কিশোরগঞ্জ- অ্যাডভোকেট ফজলুল হক, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান, ফরিদপুর-শামা ওবায়েদ,টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

সম্ভাব্য প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন—

পড়ুন : দিনাজপুর, ফেনী ও বগুড়া থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন