বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা-২-এ মাহমুদ হাসান খান বাবু বিএনপির প্রার্থী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুই আসনে বিএনপি দলীয় একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলের সূত্র আরও জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তিন পরিচ্ছন্নতা কর্মীকে বেতন দিলেন শরীফুজ্জামান শরীফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন