০২/০৩/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামপুর কুবরীকান্দা যুবউন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.- এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরের দিকে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী মুহাম্মদ এনামুল হক তালুকদার।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়- মো. নজরুল ইসলাম সাগর (চেয়ারম্যান), মো. শরীফুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), তানজু বেগম (সেক্রেটারি), আসমা খাতুন (ট্রেজারার), মিনারা খাতুন (ডিরেক্টর), জুলহাস উদ্দিন (সদস্য)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ও বিমল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বিআরডিবির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সবুজ, কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি.- এর সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, জনকল্যাণ কৃষি সমবায় সমিতির সভাপতি একেএম শাহজাহান কবীর এবং উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

বক্তারা বলেন- যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার একটি কার্যকর আন্দোলন।

শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আগামী ৩১ ডিসেম্বর দুর্গাপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন