বিজ্ঞাপন

গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাটি হিসেবে খ্যাত শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে ড্যাব নেতা ডা. কে এম বাবর আলী এবং গোপালগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মোট ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : ফাওজুল কবীর খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন