শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণা শুরু করলেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ। নিজের জন্মস্থান নছরতপুর গ্রামে পঞ্চায়েতবাসীর সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে তিনি এ প্রচারণা শুরু করেন।

সভায় স্থানীয় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও সমর্থনে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল আজিজ বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা তাঁকে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, তাঁর মরহুম বাবা হাজী আব্দুল মতিন মাস্টার এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। বাবার সেই সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে থাকতে চান তিনি।

ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আরও বলেন, ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে স্থানীয়দের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হয়ে ১ বছর ১০ মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে তাঁর কর্মকাণ্ডের মূল্যায়ন জনগণই করবেন। তবে সব সময় চেষ্টা করেছেন, তাঁর কোনো কর্মকাণ্ডে যেন মানুষের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন না হয়।

তিনি আরও বলেন, শুধু নছরতপুর নয়, সমগ্র শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত ও জনকল্যাণমুখী উপজেলা গড়ে তুলতে চান। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় পঞ্চায়েতবাসী তাঁর প্রার্থিতাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে সেই মেধাবী শিক্ষার্থী নিহত রাকিবুল পেল জিপিএ-৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন