১২/০২/২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সদর আসনে খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা বিএনপির আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা বিএনপি আনন্দ মিছিল করেছে।

আজ সোমবার অনেক সন্ধ্যার পর বিএনপির দিনাজপুর জেলা কার্যালয় হতে জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ,সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন,সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল,জেলা বিএনপি’র (স্থগিতাদেশ) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণা হওয়ায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ,সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন,সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল,জেলা বিএনপি’র (স্থগিতাদেশ) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মীসহ দিনাজপুরের সাধারণ জনগণ বিপুল ভোটে জয় করে খালেদা জিয়াকে উপহার দেবেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর, ফেনী ও বগুড়া থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন