তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম, তা শুরু করতে পেরেছি। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় উপদেষ্টা মাহফুজ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ছাড়াও ট্রাইব্যুনালে আরও অনেকের বিচার চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিচার হবে। পরবর্তী সরকার এই বিচার কাজ এগিয়ে নেবে।
উপদেষ্টা উল্লেখ করেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এ উদ্যোগ বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।
পড়ুন: ১৪ বছরে জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকা লুটপাট: টিআইবি
আর/


