২৭/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধে এলাকাবাসী

জামালপুরের ইসলামপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মোশারফগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা যায় দুপুরে মোশারফগঞ্জ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেয়। এক ঘণ্টাব্যাপী ওই অবরোধ কর্মসূচিতে নিহত সুমাইয়ার স্বজন, সহপাঠীসহ দুই শতাধিক এলাকাবাসী অংশ নেন।

বিক্ষোভকারীরা সুমাইয়ার স্বামী সুমন মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, দুই মাস আগে দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামে শ্বশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। কিন্তু এতদিনেও অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদ মিয়ার মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

বিক্ষোভ চলাকালে এলাকাবাসী জানান, সুমাইয়ার মৃত্যুর পরও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পড়ুন: হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ৫০

দেখুন: গাইবান্ধায় প্রস্তুত দুই লাখ কোরবানির পশু, দাম নিয়ে শঙ্কায় খামারি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন