বিজ্ঞাপন

সারাদেশে ভারী বর্ষণের আভাস

৬৪ জেলাতেই দফায় দফায় বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি বিভাগে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, পূর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে চার দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি স্থানে সাময়িকভাবে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ এক থেকে তিন দফা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানায়, আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় যেকোনো সময় হঠাৎ বৃষ্টি নামার ঝুঁকি রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা রোদে সম্পন্ন করতে হয় এমন সব কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃষ্টির প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন