১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের এনসিপিতে যোগ দিলেন জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে যোগদান করেছেন।

৪ নভেম্বর মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকন-এর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপি’র পতাকা তলে যান। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-এর চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও ভিশনে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপি’র স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল,মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন প্রমূখ। এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক দল হতে এনসিপিতে এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের পুরানবাজারে বিশ্ব শান্তি কামনায় ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন