ধামরাইয়ে ট্রাকের ধাক্কা আইল্যান্ডে, অল্পের জন্য রক্ষা পেল কোচের যাত্রীরা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী কোচের মধ্যে সম্ভাব্য মুখোমুখি সংঘর্ষ অল্পের জন্য এড়ানো গেছে। বৃহস্পতিবার রাতে ধামরাই থানা রোড এলাকার এফ টু এফ পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্রাকচালক শাহাদাত মিয়ার দাবি, বিপরীত দিক থেকে একটি কোচ দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় সড়কে অন্য একটি ছোট গাড়িও থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সংঘর্ষ এড়াতে তিনি ট্রাকের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং একপর্যায়ে ডান দিকে মোড় নেন। এতে ট্রাকটি আইল্যান্ডে ধাক্কা খায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাকচালক বলেন, “আমি ব্রেকও করছি, আর ও ব্রেক একটুও করে না। পরে আমি ডানে কাট দিয়া এপার দিকে রওনা দিছি।”

তিনি দাবি করেন, ট্রাকটি সোজা পথে থাকলে কোচটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হতে পারত। তাঁর ভাষায়, “আল্লায় বাঁচাইছে, আমারেও বাঁচাইছে, কোচের মানুষও বাঁচছে।”

দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ট্রাকচালকের বক্তব্যের বিষয়ে কোচচালকের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

পড়ুন : রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন