22.7 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও -২ আসনে ধানের শীষের দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁও -২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার বিকালে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সহ – সভাপতি অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সারাদেশে ২৩৭ টি আসন বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও ঠাকুরগাঁও – ২ আসনে প্রার্থী চূড়ান্ত না করায় বেশ হতাশার মধ্যে আছি।

আমরা গত ১৫ বছরে শান্তি পুর্ন ভাবে ভোট দিতে পারিনি, এখন সময় এসেছে শান্তিপুর্ন ভাবে ভোট দেওয়ার তাই আমরা ধানের শীষের প্রার্থী চাই।

পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন