১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে হাজারো মোটরসাইকেলে জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে সরব রয়েছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। রংপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় বিশাল মোটরসাইকেল শোডাউন।

বিজ্ঞাপন

শোডাউনটি রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক—ডিসি মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, টার্মিনাল, মডার্ন মোড়, সাতমাথা ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

শোডাউনে অংশ নেন জামায়াতের মহানগর, সদর উপজেলা, ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক। ব্যানার, পোস্টার ও দলের পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ।

এ সময় অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই বিশাল সমাবেশ প্রমাণ করে রংপুরের জনগণ ন্যায়ের পথে, পরিবর্তনের পথে একাত্ম। আমাদের লক্ষ্য রংপুরকে নৈতিক ও উন্নত নগরীতে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, এই শহরের তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, রংপুর এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে।

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী বলেন, আজকের শোডাউন প্রমাণ করেছে রংপুরের মানুষ অধ্যাপক বেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই ইনশাআল্লাহ বিজয়ী হব।

নগরীর বিভিন্ন মোড়ে জনসমাগম, শ্লোগান ও আনন্দ মিছিল নির্বাচনী আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি ও দায়িত্বশীল আচরণে শোডাউনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন