১৪/০২/২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনে প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলেও আমরা সম্পূর্ণ প্রস্তুত।

বিজ্ঞাপন

বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি পৌঁছেছে। এটি নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটের আগে প্রয়োজনীয় সব মৌলিক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, আইনশৃঙ্খলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ভোটের মাঠে সবাই নেমে গেলে পরিস্থিতি আরও ভালো হবে।

আব্দুর রহমানেল বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন আনতে নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া অপরিহার্য। তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।”

তিনি আরও উল্লেখ করেছেন, গত নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য। জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

ইসি সচিবালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ সব মৌলিক প্রস্তুতি নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সব প্রস্তুতি শেষ হবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশিত হবে। এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সুযোগ থাকবে।

ইসি চূড়ান্তভাবে ৬৪ জেলায় ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষসহ মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটিংয়ের সুযোগ থাকবে।

সূত্র: বাসস

পড়ুন: লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আর/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন