ঢালিউডের স্টাইল আইকন বুবলী আবারও প্রমাণ করলেন, আলোচনায় থাকার জন্য শুধু সিনেমা বা শাকিব খান ইস্যুই নয়—তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সই যথেষ্ট। দিন কয়েক ধরে নানা নতুন সাজে নিজেকে উপস্থাপন করছিলেন এই নায়িকা, তবে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন এক রাজকীয় আবহে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন বুবলী। মুহূর্তেই সেটি ঝড় তোলে তার ভক্তদের মাঝে। ছবিতে দেখা যায়, বুবলী পরেছেন অফ-শোল্ডার সাদা ফুলেল টপ ও কালো জমকালো গাউন—দেখতে যেন একেবারে হলিউড ডিভা। একটি বিলাসবহুল কালো স্পোর্টস কারের বনেটে বসে থাকা বুবলীর আত্মবিশ্বাসী ভঙ্গি ছবিগুলোতে এনে দিয়েছে আলাদা মাত্রা।
গাড়ির ইন্টেরিয়রের কালারও মিলেছে তার পোশাকের সঙ্গে—যেন ফ্যাশনের নিখুঁত কোরিওগ্রাফি! একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী দৃষ্টি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে আত্মবিশ্বাসী পোজ—সব মিলিয়ে যেন বুবলী পর্দার বাইরে নিজেই সাজালেন এক গ্ল্যামারাস সিনেমার দৃশ্য।
বলা বাহুল্য, এই লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এছাড়াও মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়।
এই ফটোশুটের ক্যাপশনেও উঠে এল তার অভিব্যক্তি। এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামার; সবটাই তুলে ধরেছেন বুবলী। লিখেছেন, ‘বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।’
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই তারকা। নতুন পোস্ট মানেই সেখানে ভালোবাসার বন্যা। কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এই ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। কেউ লিখেছেন, ‘এই লুক একেবারে কুইনের মতো!’ আবার কেউ বলেছেন, ‘এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।’
বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলে বিভিন্ন ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ততায় থাকছেন বুবলী। তবে এই ফটোশুটকে একটি পার্লারের প্রোমোশন হিসেবে কাজে লাগানো হয়েছে, যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন বুবলী।
পার্লার টির নাম আকলিমাস বিউটি পার্লার।
পড়ুন – কি করছেন লন্ডনে অপু বিশ্বাস


