বিজ্ঞাপন

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে দেশ ও জাতী এবং বোচাগঞ্জ বিরলের উন্নয়নে সবাই এক কাতারে আসার আহবান জানান। তিনি সমালচকদের কথায় কান না দিয়ে বিএনপির সকলকে ধানের শীষ প্রতিকে ঐক্যবদ্ধ থেকে ২০২৬এর নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন। পিনাক আরো বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই আমাদের ঐক্যের মাঝে ফাটল ধড়াতে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করবে। আপনারা সজাগ থাকবেন, কারো কথায় বিভ্রান্ত হবেন না।

শুত্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম এর সভাপতিত্বে বড়মাঠ বটতলা চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সকাল ১০টা থেকে উপজেলার ৬টি ইউনিয়নের আলাদা আলাদা ব্যানার ফেসটুন নিয়ে বড়মাঠে এসে জড়ো হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, মুশিদহাট ইউপি চেয়ারম্যান মো. ওয়াক্কাজ কাঞ্চন ও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচাসভা শেষে একটি বিশাল র‌্যালী সেতাবগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড়মাঠে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন