১৭/০২/২০২৬, ১৯:৩৪ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়।

নরসিংদী পৌর ঈদগা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রেল স্টেশন গিয়ে র‌্যালির সমাপ্তি হয়। র‍্যালিতে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মহাসিন হোসেন বিদ্যুতের সঞ্চালনায় র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, আবু সালেহ চৌধুরী, এম.এ জলিল, বি.জি রশিদ নওশের, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন