রংপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে বিকেলে মহানগর বিএনপি একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : রংপুরে রাস্তা নির্মাণে ৭০ হাজার টাকার অনুদান দিলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল


