ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদের রোগ মুক্তি কামনা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মানবজমিন ও ডেইলি অবজারভার প্রতিনিধি আযম রেহমান, প্রেস ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী আজিজুল হক দৈনিক দিনকাল, দৈনিক ঢাকা রিপোর্ট প্রতিনিধি সিরাজুল ইসলাম, মাহাফুজুর রহমান দৈনিক গণতদন্ত, সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও আমার সংবাদের প্রতিনিধি আব্দুল আলীম, যুগ্ম – সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি ও নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় প্রতিনিধি মাহাবুবুর রহমান বুলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন দৈনিক আলোকিত সকাল, কার্যকরী সদস্য শেখ শমসের আলী দৈনিক ভোরের আওয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিম দৈনিক গণবার্তা, দপ্তর সম্পাদক সম্পাদক পারভেজ হাসান দৈনিক মুক্তি, সদস্য সাইফুর রহমান বাদশা সংবাদ সারাদিন ডট নেট, আবু বক্কর সিদ্দিক প্রতিনিধি দৈনিক নবদিন, সংবাদিক আব্দুর রশিদ,এমদাদুল হক, রুবেল হোসেন, সামসুজ্জোহা, রশিদুল ইসলাম প্রমুখ।
উক্ত মিলাদ মাহফিলে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদের রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের সঙ্গে লড়াই করবেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার


