22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৬ মাস পর হত্যা চেষ্টা মামলা, আসামি শামীম ওসমানসহ ৮০ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা চেষ্টার অভিযোগে ১৬ মাস পরে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি রেকর্ড হয় ।

বিজ্ঞাপন

গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে পূর্ব পাশের এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত নাফসিন আহমেদ জিসান (১৯)। তিনি বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮০ জনের। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকেও আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে এই হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন