২৪/০২/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মারা গেলেন হৃত্বিক রোশনের সাবেক শ্বাশুড়ী

সুজান খানের মা , প্রবীণ অভিনেত্রী জেরিন খান আর নেই। শুক্রবার সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জেরিন। পরিবারের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে পরপারে পাড়ি জমান তিনি। পরিবার জানিয়েছে, এই কঠিন সময়ে যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।

জেরিন খান ছিলেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী। তাদের চার সন্তানের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ অভিনেতা জায়েদ খান ও সুজান খান, যিনি অভিনেতা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী। অন্য দুই কন্যা ফারাহ খান আলি ও সিমোন আরোরাও পরিচিত সমাজসেবী ও উদ্যোক্তা হিসেবে।
সংক্ষিপ্ত অভিনয়জীবনে জেরিন খান বলিউডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। তিনি দেব আনন্দ অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩)-এ ‘জেনি ফার্নান্দেজ’ চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া তাকে দেখা গিয়েছিল ‘এক ফুল দো মালি’ ছবিতেও।

দেখুন- যুক্তরাষ্ট্র-ইসরাইলকে পাত্তাই দেয়নি রাশিয়া?

পড়ুন- ক্যামেরার সামনে যে কারণে গম্ভীর থাকেন আরিয়ান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন