২৪/০২/২০২৬, ১৩:৫১ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এসে পড়লো অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার, আছেন জয়দ্বীপ আহলাওয়াত

চলে এসেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার। দুটি সিজনের অসাধারণ সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় সিজন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে অ্যামাজন প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিজনের ট্রেলার প্রকাশ্যে এনে ট্রেলারে শ্রীকান্তকে একজন ওয়ান্টেড ক্রিমিনাল বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, শ্রীকান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরিবারের সঙ্গে শহর ছাড়তে বাধ্য হয় শ্রীকান্ত।
এখানে আবারও শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে দেখতে পাওয়া যাবে মনোজ বাজপেয়ীকে। এই সিজনে নিমরত কৌরকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন জয়দীপ।
তবে প্রতিবারের মতো এইবারেও এমন কিছু কমেডি সিন রাখা হয়েছে যা মানুষকে মুগ্ধ করবে।
ট্রেলারটি দেখে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন যে এটি কিভাবে অনুষ্ঠানের রসাত্মক সুর ধরে রেখেছে এবং উত্তেজনা আরো বাড়িয়েছে তা তাদের ভালো লেগেছে। ‘জেকে এবং শ্রীকান্তের কৌতুকই মূল আকর্ষণ’, একজন লিখেছেন।
অন্যরা মনে করেছেন জয়দীপ আহলাওয়াতের যোগদান অনুষ্ঠানের সেরা দিক। ‘মনোজ স্যার দুর্দান্ত কিন্তু জয়দীপ স্যারের তুলনা নেই,’ একজন মন্তব্য করেছেন।
এই সিজনে আরো অভিনয় করতে দেখা যাবে শারীব হাশমি, প্রিয়ামনি, আশলেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ান্তারি এবং গুল পানাগকে। আগামী ২১ নভেম্বর প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে ‘ফ্যামিলি ম্যান’ এর তৃতীয় সিজনের।

পড়ুন- মারা গেলেন হৃত্বিক রোশনের সাবেক শ্বাশুড়ী

দেখুন- ১৭ বছর পর আবারো বড়পর্দায় একসঙ্গে সালমান-গোবিন্দা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন