০২/০৩/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হয় এক যুবক। শনিবার বেলা সোয়া দশটায় নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে উদ্ধার করা মরদেহটি জয়কৃষ্ণ (১৮) নামের যুবকের। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে ।

বিজ্ঞাপন

এর আগে নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ পরিদর্শক রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া দশটায় দূর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া দশটায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টির একটি দোকানে চাকরী করতো। সে বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সাথে ভাড়ায় বসবাস করতো।

পড়ুন:সাপের কামড়ের পর দেয়া অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন