০২/০৩/২০২৬, ১৩:৪৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার নির্বাচনী শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

শনিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করা হয়।

মোটরসাইকেল শোডাউনটি নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় গিয়ে শেষ হয়।

শোডাউন শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জজে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেকে এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী ও সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।

পড়ুন: শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন