অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বিএসএফের হত্যার প্রতিবাদসহ চার দফা দাবিতে ভারত সীমান্ত অভিমুখে লংমার্চ করছেন আইনজীবীরা। গতকাল শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়ায় লংমার্চটি আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে গিয়ে সন্ধ্যায় শেষ হবে। এর আগে সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ গেটে পথ সভার আয়োজন করা হয়।
ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ নামে একটি সংগঠন এই লংমার্চের আয়োজন করছে। তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জের আইনজীবীরা।
ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ’র কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন জানান, ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া লংমার্চটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর হয়ে রাজশাহী হয়ে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে দিতীয় দিনের কর্মসূচি শেষ হবে।
লংমার্চের চারটি দাবি হচ্ছে- ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার নীতি থেকে সরে আসতে হবে, বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত মানুষ হত্যা বন্ধ করতে হবে, ভারতীয় বাহিনীর অবৈধভাবে দখলে রাখা তালপট্টি ছেড়ে দিতে হবে এবং ২৩৪ বিলিয়ন ডলার পাচারে শেখ হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় দেয়া যাবে না। দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়।
পড়ুন: নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ
দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি?
ইম/


