বিজ্ঞাপন

বিএনপির পাশে থাকতে চান জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এ অঙ্গীকার জানান।

সাক্ষাৎকালে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং জুলাই গণআন্দোলনে আহত ফারহান জামিল উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই ও সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে শহীদ পরিবারের সদস্যরা বলেন, চব্বিশের আন্দোলনে আমাদের স্বজনেরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

বিজ্ঞাপন

পড়ুন : গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন