বিজ্ঞাপন

ইতালির রোমে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে কেএনডিএস অ্যামো ইতালি নামের একটি গোলাবারুদ কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গ্রীষ্মকালীন ছুটির কারণে কারখানাটি বন্ধ থাকায় এবং কর্মীরা নিরাপদ আশ্রয়ে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে তখন ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যেই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফরাসি-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস। কারখানাটি পরিচালনা করে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা কেএনডিএস অ্যামো ইতালি।

কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, কারখানাটি গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ না থাকলে ঘটনাটি ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারত। বিস্ফোরণের পরও সেখানে আগুনের কিছু অংশ জ্বলছিল এবং সেগুলো নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি। কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে বর্তমানে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট দলগুলো তদন্ত ও মূল্যায়ন করছে।

বিস্ফোরণের পর শিল্পাঞ্চলটির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। কেএনডিএস অ্যামো ইতালির ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরি করা হয়। পাশাপাশি মহাকাশযান উৎক্ষেপণকারী যানবাহনের জন্য কঠিন জ্বালানিও (সলিড প্রোপেল্যান্ট) উৎপাদন করা হয়। ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে স্বাক্ষরিত ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহের ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো চুক্তির অংশীদারদের মধ্যে রয়েছে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন