০১/০৩/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না। এসব বুঝে শিক্ষিত মানুষেরা। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি৷

মহাসচিব বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরী করা আর নাটক। জনগণ এসব বুঝেনা। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝেনা।বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে৷ ফ্যামিলি কার্ড করা হবে।

তিনি বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবেনা। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন৷

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ

দিনাজপুরে সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন