২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হজমশক্তি বৃদ্ধির ঘরোয়া প্রতিকার

পেট ফাঁপা বা হজমের সমস্যায় কখনো ভোগেননি, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে একটু ভারী খাবার খাওয়ার পর অনেকেরই এ ধরনের সমস্যা দেখা দেয়। আবার যাদের অনিয়মিত খাওয়ার অভ্যাস আছে, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি খান, কিংবা অনেক রাত করে খাবার খান, তাদের ক্ষেত্রেও পেট ফাঁপা বা হজমের সমস্যা সাধারণ বিষয়। তবে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই। চলুন জেনে নেওয়া যাক, পেট ফাঁপা কমানো ও হজমশক্তি বৃদ্ধির কিছু ঘরোয়া প্রতিকার—

বিজ্ঞাপন

বাটারমিল্ক

প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক হওয়ায় বাটারমিল্ক হজমের উন্নতিতে সাহায্য করে এবং পেটে গ্যাস জমা হতে বাধা দেয়। এটি পাকস্থলীকে প্রশমিত করে, অন্ত্রের গতি স্বাভাবিক রাখে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। এক চিমটি ভাজা জিরা গুঁড়া এবং সামান্য লবণ মিশিয়ে খেলে অন্ত্র আরও শান্ত থাকে। হালকা, আরামদায়ক এই পানীয়টি ভারী দুপুরের খাবারের পর বিশেষভাবে উপকারী।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড ফার্মেসি-এর গবেষণায় বলা হয়েছে, বাটারমিল্ক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) রোগীদের ক্ষেত্রেও কার্যকর প্রমাণিত হয়েছে, যেখানে পেট ফাঁপা, ব্যথা ও অনিয়মিত মলত্যাগের মতো সমস্যা কমাতে ভূমিকা রাখে।

মৌরি

খাওয়ার পরে এক মুঠো মৌরি চিবিয়ে খেলে পেট ফাঁপা ও গ্যাস প্রতিরোধের সহজ উপায় হতে পারে। মৌরিতে থাকা প্রাকৃতিক তেল পাচনতন্ত্রের পেশিকে শিথিল করে, ফলে গ্যাস সহজে বের হতে পারে। চাইলে মৌরি পানিতে সেদ্ধ করে চা হিসেবেও পান করা যায়। এটি ছেঁকে উষ্ণ অবস্থায় খেলে হজমে আরাম পাওয়া যায়।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্সেস ইন নার্সিং ম্যানেজমেন্ট জানিয়েছে, মৌরি চা বদহজম, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। এতে থাকা এস্ট্রাগোল, ফেনকোন ও অ্যানিথোল উপাদানগুলো উদ্ভিদের অ্যান্টিস্পাসমোডিক ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বজায় রাখে।

কালোজিরা

বাংলাদেশি রান্নায় কালোজিরার ব্যবহার ব্যাপক। এতে থাকা উদ্বায়ী তেল হজমকে উদ্দীপিত করে এবং পেটে গ্যাস প্রতিরোধে সহায়তা করে। এক চা চামচ কালোজিরা ৫ মিনিট পানিতে ফুটিয়ে ছেঁকে সকালে খালি পেটে পান করা যেতে পারে। এটি পিত্ত উৎপাদন বৃদ্ধি করে, ফলে খাবার দ্রুত হজম হয়, অন্ত্রে প্রদাহ কমে এবং নিয়মিত ব্যবহারে শরীর প্রাকৃতিকভাবে শুদ্ধ হয়।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মা অ্যান্ড বায়ো সায়েন্সেস-এর গবেষণায় উল্লেখ করা হয়েছে, চার সপ্তাহ ধরে ফুটানো কালোজিরা পানি পান করলে পেট ফাঁপা, বমি এবং গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

পড়ুন: শীতে অ্যালার্জিক রাইনিটিস থেকে মুক্তির ঘরোয়া উপায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন