28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষার পদ্ধতি পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরন ও মূল্যায়ন কাঠামোতে পরিবর্তন কার্যকর হবে। নতুন নিয়মে প্রতিটি কোর্সের মোট নম্বরের ৮০ শতাংশ থাকবে ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে।

তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্র ও সময়সীমা

  • ৪ ক্রেডিট কোর্সে: ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৮০, সময় ৪ ঘণ্টা।
  • ৩ ক্রেডিট কোর্সে: ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৬০, সময় ৩ ঘণ্টা।
  • ২ ক্রেডিট কোর্সে: ৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৪০, সময় ২ ঘণ্টা।
  • প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ধারাবাহিক মূল্যায়নের কাঠামো

প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে। এর মধ্যে—

  • ৪ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫ এবং ইন-কোর্স পরীক্ষায় (দুটি ইন-কোর্সের গড়) ১০ নম্বর—মোট ২০ নম্বর।
  • ৩ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪, ক্লাস উপস্থিতিতে ৩ এবং ইন-কোর্সে ৮ নম্বর—মোট ১৫ নম্বর।
  • ২ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩, ক্লাস উপস্থিতিতে ২ এবং ইন-কোর্সে ৫ নম্বর—মোট ১০ নম্বর।

ব্যবহারিক কোর্সের মূল্যায়ন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে।

পড়ুন: লেবাননে আবার হামলা ইসরায়েলের, যুদ্ধবিরতি উপেক্ষা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন