১০/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি

ঝিনাইদহে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তরুণ ও যুব প্রজন্মই আগামীর কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলবে।

পড়ুন: শিবচরে ছেলের হাতে বাবা খুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন