০১/০৩/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

“মিনি ওয়ার্ল্ডকাপ” ক্রিকেটে বাংলাদেশের বাজিমাত: ১২৯ রানে হারালো পাকিস্তানকে!

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত “WORLD CUP CRICKET ROMA” বা MINI WORLD CUP-এ দুর্দান্ত সূচনা করেছে টিম বাংলাদেশ ইতালি।

বিজ্ঞাপন

টানা নবম বছরের মতো A.S.D LUX ROMA-এর আয়োজনে চলা এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশাল ১২৯ রানের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের দাপুটে আগমন জানাল।

বাংলাদেশ ক্রিকেট দল ২০১৭ সালে এই প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, আর এবার তাদের লক্ষ্য সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানো।

এইবারের আয়োজনের নেপথ্যে যাঁরা:

সংগঠক হিসেবে:
BANGLADESH CRICKET ITALY-এর ইমন রহমান এবং RAC ROMA CLUB-এর রায়হান জাহান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

টাইটেল স্পনসর: DAWAT MIRTI-এর মোহাম্মদ সাইফুর রহমান এবং শেখ শাহরিয়ার পারভেজ।

সহস্পনসর: অনলাইন ফুড প্ল্যাটফর্ম SONO CHEF-এর হাবিব জিতু।

এই বিজয় এবং টুর্নামেন্টে প্রবাসীদের অংশগ্রহণ প্রমাণ করে যে, খেলাধুলা প্রবাস জীবনেও ঐক্য ও দেশপ্রেমের এক শক্তিশালী বন্ধন তৈরি করে। ম্যানেজমেন্ট, খেলোয়াড় এবং স্পনসরদের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে।

পড়ুন- জলবায়ু সংকট মোকাবেলায় উৎসাহ হারাচ্ছে ধনী দেশগুলো, কপ৩০ প্রধানের উদ্বেগ

দেখুন- কলকাতায় আ.লীগ নেতাদের সাথে বৈঠক নিয়ে মুখ খুললেন স্বতন্ত্র প্রার্থী! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন