আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলায় ৫টি পৌরসভা ও ৭৭ টি ইউনিয়ন নিয়ে ৪ টি আসনে এবার ভোট বেড়েছে মোট ৭৯,৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৩৭,৮৮২ জন এবং মহিলা ভোটার বেড়েছে ৪১,৮৬২ জন।
৪টি আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১৪,৮৯,২৭৫ টি। এতো সংখ্যক ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭,৫০,০৭৪ জন ও মহিলা ভোটার ৭,৩৯,১৮৪ জন।
২০২৪ সনে এ জেলার ৪ টি আসনে ভোটার সংখ্যা ছিল ১৪,০৯ ৫৩০ জন। তন্মধ্যে পুরুষ ছিল ৭,১২,১৯২ জন এবং মহিলা ভোটার ছিল ৬,৯৭,৩২২ জন।
এ বছর বাড়তি ৭৯,৭৪৫ জন ভোটারের মধ্যে পটুয়াখালী-১(সদর- মির্জাগঞ্জ-দুমকি) আসনে বেড়েছে ২৫,৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছ ১২,১৪২ ও মহিলা বেড়েছে ১৩,৮২৪ জন। এ আসনে আগে ভোটার ছিল ৪,৭৩,২৫৭ জন।
পটুয়াখালী-২( বাউফল) আসনে বেড়েছে ১৭,৭০৮ জন। এ আসনে বাড়তি ভোটের মধ্যে পুরুষ বেড়েছে ৮,২০৪ জন ও মহিলা বেড়েছে ৯,৫০৪ জন। এ আসনে আগে ভোটার ছিল ২,৯৩,৩২৪ জন।
পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে ভোটার বেড়েছে ১৮,৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৯,০৫১ জন ও মহিলা ৯,৮৩৬ জন। এ আসনটিতে আগে ভোটার ছিল ৩,৫২,২৬১ জন।
পটুয়াখালর-৪( কলাপাড়া-রাঙ্গাবালি) আসনে মোট ভোট বেড়েছে ১৭,১৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৮,৪৮৫ ও মহিলা ভোটার বেড়েছে ৮,৬৯৮ জন। এ আসনটিতে আগে ভোটার ছিল ২,৯০,৬৮৮ টি। জেলায় উক্ত সংখ্যক ভোটারের মধ্যে হিজরা ভোটার রয়েছে ১৭ জন।
পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি জানান, নতুন ভোটারের কার্যক্রম ১০ নভেম্বর শেষ হয়েছে। যারা ০১.০১. ২০০৭ সালের মধ্যে জন্মগ্রহন করেছে তারা ভোট দিতে পারবেন বলে জানান তিনি।
পটুয়াখালীর ৪ টি আসনে ভোট গ্রহনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে বলেও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি জানান।
পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় গুলাগুলিতে দুজন নিহত:রিফাত বাহিনীর প্রধানসহ দুজন গ্রেফতার
দেখুন- কলকাতায় আ.লীগ নেতাদের সাথে বৈঠক নিয়ে মুখ খুললেন স্বতন্ত্র প্রার্থী! |


