দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও শাখায় বেইস মিতালী এনজিওর কর্মী বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
দুপুরে এনজিওর শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী গ্রাহক। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা জমা নিলেও নির্ধারিত সময়ে তা ফেরত দিচ্ছে না।টাকা ফেরত না দিয়ে পালিয়ে যান, ঋণ সুপারভাইজার জান্নাতুন ফেরদৌস।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা রঞ্জিতা বলেন, “আমরা আমাদের কষ্টার্জিত টাকা ফেরত চাই। বহুদিন ধরে ঘুরছি, কিন্তু কেউ সঠিক জবাব দিচ্ছে না।”
এ সময় বেইস মিতালী এনজিও ভাতগাঁও শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, “আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, এক মাসের মধ্যে আপনাদের জমানো টাকা ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং একটি লিখিত আবেদন দেবেন কে কত টাকা পাবেন । আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের ঋণ সুপারভাইজার জান্নাতুন ফেরদৌসের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
মানববন্ধনের আয়োজন করেন এলাকার ভুক্তভোগী গ্রাহকেরা।
দেখুন-রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না: আমীর খসরু |
পড়ুন- পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন


