24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে। বহুল আলোচিত ‘জুলাই সনদ আদেশ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারা সংস্কার বিশ্বাস করে, তাদের নিয়ে জোট করবো। যাদের ইমেজ সংকটে তাদের সাথে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।

সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, গুন্ডা পান্ডা নয়, নিরীহ জনগণকে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে এনসিপি। যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সাথে জোট নয়। শহীদ জিয়ার আদর্শ থেকে সড়ে গিয়ে হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই বিএনপি’র মনোনয়ন বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপি’র দরজা খোলা। আমরা সবাইকে নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবো।

সভায় এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মোঃ আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়াসহ অন্যান্যরা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আগমনে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী কানায় কানায় শাপলা কলির স্লোগানে মুখোরিত হয়ে উঠে।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজার থেকে ঘুরে আসা যুবকের লাশ মিললো চাঁদপুরের আবাসিক হোটেলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন