১৪/০২/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমৃত্যু হাটহাজারীবাসীর পাশে থাকবো : ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম-৫ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সোমবার (১০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন হাটহাজারী নাংগলমোড়া এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগের শুরুতে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রাঃ) মাজার এলাকায় পৌছেই সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন। এসময় ব্যারিস্টার মীর হেলাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে দোয়া চান,সমর্থন চান ধানের শীষে ভোট চান।

এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, হাটহাজারীর মাটি ও মানুষের সাথে আমি ও আমার পরিবারের নিবিড় সম্পর্ক। হাটহাজারীতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তা-ঘাট, মঠ-মন্দিরের উন্নয়নে বিগত কয়েক দশক ধরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

হাটহাজারীর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন আমি আমৃত্যু আপনাদের খেদমত করবো, আপনাদের পাশে থাকবো।

পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ মাজার জিয়ারত করেন। জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। সেখানে মাজার সংলগ্ন এলাকায় দোকানদার ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করে গণসংযোগ শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মোরশেদুল আলম, শফিউল আলম বাবু, ডাঃ আজম,মোহাম্মদ আজম মেম্বার, মোঃ শহিদুল্লাহ দিলু, আকতার মেম্বার, সোলেমান কোম্পানী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার,পারভীন চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন