22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষের বিজয়ের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরে আসবে : মশিউর রনি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন মশিউর রহমান রনি। তিনি জেলা যুবদলের সদস্য সচিব ও এবারের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের দলীয় অন্যতম মনোনয়নের প্রত্যাশী।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এসময় তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ফতুল্লার শিবু মার্কেট থেকে রেললাইন বটতলা পর্যন্ত ব্যাপক লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন।

মশিউর রহমান রনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা আমাদের জাতীয় মুক্তির একমাত্র পথ। এই ভিশন বাস্তবায়নে জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

একই সাথে তিনি সাংবাদিকদের বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি ফতুল্লাবাসী বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করবে।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে : নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন