পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন ও বিশুদ্ধ বাতাসের প্রত্যয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা রিপোর্টার্স ফোরাম।
রোববার (৩০ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তার পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা।
উদ্বোধন শেষে ইউএনও মো. নাহিদ ভূঞা বলেন, “গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা এবং বেশি করে গাছ লাগানো।”
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি এম. এম ফারুকের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর প্রতিনিধি) মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার কাজী আবদুল্লাহ আল সুমন, শহিদ সরকারসহ অন্যান্য সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পড়ুন:ভূজপুর পাবলিক হাই স্কুলের সভাপতি হলেন মাওলানা নিজাম উদ্দীন
ইমি/


