ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ভেতরে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
পড়ুন: প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
আর/


