ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ১৯ সেপ্টেম্বর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন কালাকুমা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার মূল্য এক লক্ষ পাঁচশত টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
৩৯ বিজিবি অধিনায়ক
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা আন্তরিকতার সাথে দেশ ও মানুষের জানমালের নিরাপত্তা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাবে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:মদনে পুলিশের পৃথক অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ইমি/


