১০/০২/২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষের প্রার্থীকে জামায়াতের দাবি করে মশাল মিছিল

নোয়াখালী-০৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

বিজ্ঞাপন

গতকাল সোমবার রাতে নোয়াখালী-০৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের কোম্পানীহাটে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে কোম্পানী হাটের জিরোপয়েন্ট ব্লক করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান (হারুন) ও কবিরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ।

এসময় বক্তারা বলেন, আমাদের নোয়াখালী-০৫ আসনে ধানের শীষের প্রার্থী হওয়ার মতো কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ’সহ আরো ২-৩জন যোগ্য নেতা ছিলেন। কিন্তু তাদেরকে মনোনয়ন না দিয়ে এমন এক প্রার্থী মো. ফখরুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন, উনি জামায়াত থেকে এসেছেন, উনি জামায়াতের প্রোডাক্ট, আমরা এরকম প্রার্থী দেখতে চাই না।


বক্তারা আরও বলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগতম জানিয়ে বলবো, যে ব্যক্তি বিগত আওয়ামী লীগ-ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে দেওলিয়া করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এরকম একজন ব্যক্তিকে নোয়াখালী-০৫ আসনে আমরা দেখতে চাই না


অবিলম্বে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে দলের যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদানের দাবি জানান মশাল মিছিলকারীরা।

পড়ুন: ঝিনাইদহে সংবাদ সংগ্রহ করার সময় সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন