১০/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে ছাত্রদল নেতার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনেয়ার হেসেন রকি।

বিজ্ঞাপন

গতকাল সোমবার দিনব্যাপী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া কলেজ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসা ও সোমপাড়া বাজার এলাকায় তিনি এ কর্মসূচি পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও উপহার সামগ্রীও বিতরণ করেন আনোয়ার হোসেন রকি ।

এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম প্রান্ত, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুজন হাম্মাদি, নোয়াখালী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাতুল হাসান বিশাল, সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সবুজ, কাউছার হামিদ মারুফ, ইমন জিয়া, সোমপাড়া কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম অন্তর, খোয়াজের ভিটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সালমান ফারসি প্রমূখ।

লিফলেট বিতরণকালে আনোয়ার হোসেন রকি বলেন, দেশনায়ক তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গঠনের রূপ রেখা। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

পড়ুন: ধানের শীষের প্রার্থীকে জামায়াতের দাবি করে মশাল মিছিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন