সুনামগঞ্জের সীমান্তঘেঁষা উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার নতুন দায়িত্ব পেলেন এক অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা — মোহাম্মদ আকবর হোসেন। তিনি সম্প্রতি বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।
সরাসরি আউটসাইড ক্যাডেট হিসেবে ২০০০ সালে এসআই (নিঃ) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। দুই দশকের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে।কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠপর্যায়ের কাজের পাশাপাশি আইনি জ্ঞান ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত।
বিশ্বম্ভরপুর থানায় যোগদানের আগে মোহাম্মদ আকবর হোসেন ছিলেন সুনামগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর। এর আগে তিনি ওসি, ধর্মপাশা থানা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতিটি জায়গায়ই তিনি নিজেকে একজন সৎ, কঠোর অথচ মানবিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মোহাম্মদ আকবর হোসেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার বারইগ্রাম গ্রামের সন্তান।তিনি বি.কম. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন— যা তাঁর পেশাগত জীবনে আইনি দক্ষতাকে আরও শক্তিশালী করেছে।
বিশ্বম্ভরপুর থানার দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,আমি চাই থানাটি হোক জনগণের ভরসাস্থল। প্রতিটি অভিযোগ যেন ন্যায্যভাবে নিষ্পত্তি হয়— সেদিকেই আমার প্রধান লক্ষ্য। নতুন এই দায়িত্ব তাঁর কর্মজীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। উপজেলার মানুষ আশা করছেন— তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানা আরও সেবামুখী ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।
পড়ুন: নোয়াখালীতে ছাত্রদল নেতার লিফলেট বিতরণ
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
ইম/


