২৬/০২/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রথম দিনে আয়ারল্যান্ডকে অলআউট করতে পারলো না বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। আইরিশদের স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ইনিংসের প্রথম ওভারে অধিনায়ক অ্যান্ডি বালাবার্নিকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। কেড কারমাইকেল ও পল স্টার্লিংয়ের জুটি থেকে আসে ১৫৫ বলে ৯৬ রান। ৮ উইকেট হারিয়ে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা।

সিলেট টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড। ৫৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন বেন মেকার্থি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ।

দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে শূন্য রানে ফেরালেও, ফিল্ডিংয়ে তিনটি সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ শুরুতে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তবে দ্বিতীয় ও তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা।

বিজ্ঞাপন

প্রথম সেশনে জীবন পাওয়া পল স্টার্লিং (৬০) এবং অভিষিক্ত কেড কারমাইকেল (৫৯) হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন। লাঞ্চের পরপরই স্টার্লিংকে ফেরান নাহিদ রানা, আর এর পরের ওভারেই হ্যারি টেক্টরকে (১) শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

কারমাইকেল দলীয় ১৫০ রানের মাথায় মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর কার্টিস ক্যাম্ফার (৪৪) এবং লরকান টাকারও (৪১) জুটি গড়লেও, হাসান মুরাদের ঘূর্ণিতে দুজনেই ফিরে যান। মুরাদের বলে ক্যাম্ফার নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন এবং টাকার হন স্টাম্পিং। দিনের শেষ বলে নিল জর্দানকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫০ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। হাসান মুরাদ ৪৭ রান খরচায় তুলেছেন ২টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন। দিন শেষে ম্যাকার্থী ৫৬ বলে ২১ রানে অপরাজিত আছেন।

পড়ুন : টসে হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন