22.7 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটকে এত ভয় পাচ্ছ কেন? জামায়াত ইসলামী ও এনসিপিকে মির্জা ফখরুল

ভোটকে এত ভয় পাচ্ছ কেন? এমন প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ তারা যানে যে ভোট হলে তাদের অস্তিত্ব থাকবেনা। এজন্য তারা নির্বাচন করতে ভয় পায়। জামায়াতে ইসলামীর টিকিট কাটলে বেহেশতে যেতে পারবে, নাহলে পারবে না এটি আসলে প্রকৃত ইসলাম নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর জনগণ এখনো বুঝেনা। একটি ভোটের মাধ্যমে পার্লামেন্ট গঠিত হোক। তার পরে জনগণকে শিক্ষিত করিয়ে পিআর বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন পেছানোর জন্য জামায়াতে ইসলামী পিআর নিয়ে আন্দোলনে নেমেছিল। অন্যদিকে এনসিপি সনদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এগুলোর উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচন পেছানো, আর দেশ ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া। আমরা কিছু বিষয়ের সাথে একমত হয়েছি। বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। অন্য কিছুর দায় বিএনপি নিবেনা‌। এর দায় বর্তমান সরকারকে‌ নিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বিচার বিভাগকে স্বাধীন করতে চাই। বিচার ব্যবস্থাকে কেউ যেন জোর করতে না পারে‌। আমরা ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি নির্বাচিত হলে এমনিভাবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করবো।

আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, আপনারা কি আওয়ামী লীগকে ভুলে গেছেন, হাসিনাকে ভুলে গেছেন। হতে পারে তিনি দিল্লি থেকে নানাভাবে হরতালের ঘোষণা করছেন, গাড়ী পোড়ানো সহ বিভিন্নভাবে দেশের সম্পদ নষ্ট করছে। দিল্লি থেকে নয় সাহস থাকলে এই দেশের মানুষের সামনে রাজনীতি করেন। দিল্লিতে বসে দেশের আর সর্বনাশ করিয়েন না।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন , বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ডাঃ আহম্মদ আলী।

এ ছাড়াও উপস্থিত আছেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

পড়ুন: টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন